কয়েকটি কবিতা কয়েকটি লাইন

 

জুবায়ের দুখু 

আমার আঁকা একটি ছবি (৫-৯-২৪)




গ্রীষ্মের প্রবাহে একজন সাহায্য প্রার্থী


রোজ ঘাই দিয়ে দেখি শরীরের শক্তি
তোমার নদীর পাড়ে ভেঙে গ্যাছে আমার ঘর—
রাশের স্মৃতি থেকে জন্মাচ্ছে আহা
দীর্ঘস্থায়ী নিঃশব্দ আলিঙ্গনের উন্মাদনা সমূহ।
বন্ধু-স্বজন তোমরা কী বলবে তারে
আমার কব্জির ক্যালসিয়াম চু-চু খাচ্ছে সারস—
কেন বিশ্রী শূন্যতায় পৃথিবীর ভূমি
মানুষের ভেতর রোপণ করে প্রেম ও কামসূত্র? 
আমার বাড়ি ফেরার কথা এলেই
তোমার কাছে যাই, রন্ধনশালায় কইমাছ রাঁধো
কইমাছের মতো আমি লাফ শিখি
তুমি কাঁটো ভাঁজো খাও— কেবল চেয়ে দেখি।
গ্রীষ্মের প্রবাহে একজন সাহায্য প্রার্থী
যদি তালিকা থেকে বাদ পড়ি মাংস রোদে পোড়ে
মাংস সুস্বাদু মাংস বিক্রি করি আমার
একমাত্র ক্রেতা থেকে হয়ে ওঠো প্রেম এবং পাষণ্ড!
টগবগ ডালিমের রক্তে আঁকি চিত্র
পাখা মেলে দুপুর আকাশের বিছানায় ঘুমিয়ে পড়ে
শরীরে বাদামি রঙের পাখির বাসা
তাকাই চমকে উঠি ভিন্ন এক আকৃতি এ-যে তুমি।
আর বিভাজনে তৈরি হয় অরণ্য
আমাদের মাঝামাঝি দু'টি বন! আমরা দু'টি গ্রহ
শহরের পথ চশমার গ্লাস মোছে
এমন গন্ধদিনে তোমাকে বিবাহের কথা ক্যামনে বলি?



বাঘিনীর শহর থেকে পালিয়ে যাচ্ছি


তোমার গ্রীবা নিচে আমার পঁচা হাত রাখি
ভাবো— চাঁদ চুরি করার অপরাধে শাস্তি
অরাজকতার দিনে যাই আবার থামি পথ
বড় শান্ত এই মন-মহাদেশ বিশেষ নাস্তি।

কাঠগড়ায় উঠবে বড় মামা মামাতো বোন
বনাঞ্চল পেড়িয়ে ঢুকে পড়ি চা'পাতি ঘরে
বাঘ ডাকে, আমি পালিয়ে বেড়াতে অভ্যস্ত
মন না পেলে মানুষ জীবন থেকে যায় মরে।

শোনো বাঘিনীর শহর থেকে পালিয়ে যাচ্ছি
চোখ জুড়ে ঘুমের পাখি তবু গায় পালাগান
যদি বাঁচি— কসম তোমার যদি বাঁচে জীবন
অনলাইনে মিলাদ পুষবো বাঘ এক জোয়ান।




রেশন কার্ডের লাইনে দাঁড়িয়ে


আমার মা যখন বড় হলো গাছের মতন
উঠোন ভরা পাতা আমি'তো গাছের স্বজন।
তোমরা ভাবো হাত থেকে খসে পড়ে বাগান
বৃক্ষ ছাড়া আমাদের কে-বা আছে পরাণ?

দুপুর গান করে রোদের তুখোড় শব্দে
কলাপাতা নাচে সংসারের থালাবাসন
যেন চোখ জুড়ে জাদুর মন্থন আঁকে—
আর আমরা করি দুঃখের অনশন।

ভোরে রেশন কার্ডের লাইনে দাঁড়িয়ে
চালের সমপরিমাণ মাথা দেখে আমার
মাংস আমি পাতিলে রান্না করে সকালে
প্রধানমন্ত্রী'কে খাওয়াই— আরাম!




পারতো


আমাদের প্রেম'তো নাও হতে পারতো
যেমন ইট-গাঁথা বাড়ি দাঁড়িয়ে থাকে স্থির,
এমন হলে কী হতো?
দু'টি গাছ দু'টি পাহাড় মুখোমুখি—

তাকাবো কিন্তু বলতে পারবো না
আমাদের ভাষা বরাবর একটি সমুদ্র গড়ে উঠবে
সাঁতরাবো তবে আলিঙ্গন পাবো না...





সেক্স টেক্স


তোমাকে লিখি সর্বনাম ক্রিয়া পদে
কিছু বাদ গেলে বলিও
আমার সোনার কলম বীর্য প্রবাহে—
নন্দিত হয় প্রতিনিয়ত।

হাটা শিখে গেছি, তোমার কাছে বসি
একটা দুপুর আঁকি রোদের ছবি দেখো—

আমার ভাষার নদীও শূন্যে ভরা
তোমাকে লিখি সেক্স টেক্স
আমাকে ভাসিয়ে দিও না সমুদ্রে
বীর্য প্রবাহে মাছ মারা যাবে।

কিনারা খুঁজি— রেসিপি নিয়ে বসো
বয়সের দোষে অর্ধেক আছি
তোমাকে খাবো মন সমূহ বারান্দাতে—
বদনাম হবে তাতে আমার কী?




ইবাদত


বাড়ির পাশে মসজিদ
নামাজ পড়তে যাই না— টিটকারি শুনি
তোমার কাছে যাই নামাজ পড়ি।

চূড়া থেকে বিজয় হারিয়ে ফেলি
শুরু হয় আমার নামে বদনাম— চোর বলে
ভয়ে পালিয়ে বেড়ায় জীবনমোটর।

একদিন তোমাদের বাড়ির দিকে যাই
গেইটে আমার ছবি! চোর ধরিয়ে দিন...
আমি কী চুরি করেছি জানি না!
তোমাদের দারোয়ান চিনে ফেলবার ভয়ে
আমি আবার পালাই— পাহাড়ে যাই।

চূড়া থেকে চূড়া খুঁজি হারানো বিজয়
বিজয় এতো সহজ চমৎকার এক মৃত্যু। 





আধুনিক রেডলাইন


ক্রস করি তোমার নিরিবিলি ভবন
কুকুর কয়েক থাকে বসে রোজ
চৈত্রের মাঠে যেমন শুনি রোদের গান
তোমার কুকুরগুলো কী জাড়জ?

ব্যথার উঠোনে খেলো গোল্লাছুট
যেন কালেবিঁধে আছি মাছ
কোথাও রাখোনি একবিন্দু বসন্ত
আমি কী পাতাঝরা গাছ?

বরেন্দ্রভূমির পুকুর দরজাবিহীন
হাওয়ার বেগে ঢুকে পড়ি
মাছের জালে আঁটকে ডুবুরি ওরা
দৃশ্যের ভেতর আঁকে মরি।

মওতের দিনে যার বাজপাখি ওড়ে
বন্দি বাঁশির সুরে ঘুম
মৃতের বন্দনা-সমূহ বদলে পরক্ষণে
আমাদের ঠোঁট পেলে চুম।

মন্তব্যসমূহ